×

খেলা

আইপিএলে নতুন নজির, ১৭ ম্যাচে ছক্কার রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পিএম

আইপিএলে নতুন নজির, ১৭ ম্যাচে ছক্কার রেকর্ড

ছবি: ইন্টারনেট

নতুন নজির তৈরি হল আইপিএলে। সব ফ্র্যাঞ্চাইজির ব্যাটারদের মিলিত অবদানে তৈরি হয়েছে রেকর্ড। এ বার প্রথম ১৭টি ম্যাচে ৭৮ জন ব্যাটার ৩০০টি ছক্কা মেরেছেন। এর আগে কোনও আইপিএলে এত কম ম্যাচে ৩০০টি ছক্কা হয়নি।

প্রতিযোগিতার প্রথম ১৭টি ম্যাচ ধরা হলে এর আগে সব থেকে বেশি ছয় হয়েছিল ২০২৩ মরসুমে। গত বছর প্রথম ১৭টি ম্যাচে ছয়ের সংখ্যা ছিল ২৫৯টি। এ বছরের থেকে ৪১টি কম। তার আগে রেকর্ড ছিল ২০২০ মরসুমের। সে বার আইপিএলের প্রথম ১৭টি ম্যাচে ছক্কা হয়েছিল ২৫৮টি। তার আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালের। সে বার প্রথম ১৭টি ম্যাচে ছয়ের সংখ্যা ছিল ২৪৫টি। ২০২২ মরসুমে প্রথম ১৭টি ম্যাচে ব্যাটারেরা ছয় মেরেছিলেন ২৪৫টি। খবর আনন্দবাজারের।

প্রথম ১৭টি ম্যাচের নিরিখে সব থেকে বেশি ছয় মেরেছেন হায়দরাবাদের হেনরিক ক্লাসেন। তিনি তিনটি ম্যাচ খেলে মেরেছেন ১৭টি ছক্কা। আবার কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচে হয়েছে সব থেকে বেশি ছয়। গত ৩ এপ্রিল দু’দলের ব্যাটারেরা মেরেছিলেন মোট ২৯টি ছয়।

এ বছর দ্রুততম ৩০০ ছয়ের নজিরের আগেই আইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি রানের নজিরও তৈরি হয়েছে। গত ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে মোট ৫২৩ রান উঠেছিল। প্রথমে ব্যাট করে প্যাট কামিন্সের দল তুলেছিল ৩ উইকেটে ২৭৭ রান। জবাবে হার্দিক পাণ্ড্যরা করেছিলেন ৫ উইকেটে ২৪৬। শুধু আইপিএল নয়, পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসেও এক ম্যাচে সর্বোচ্চ ৫২৩ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App