×

খেলা

৪ ম্যাচে মোস্তাফিজের সামনে ২ রেকর্ডের হাতছানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৯:২৯ এএম

৪ ম্যাচে মোস্তাফিজের সামনে ২ রেকর্ডের হাতছানি

ছবি: সংগৃহীত

এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে পেয়েছেন ৯ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আছেন তিন নাম্বারে। পার্পল ক্যাপের দৌড়ে ফিজ অবশ্য শেষ পর্যন্ত থাকছেন না সেটা একপ্রকার নিশ্চিত। কারণ দেশের হয়ে খেলতে ফিরে আসতে হবে এই পেসারকে। তবে আরো দুটো রেকর্ড ঠিকই হাতছানি দিচ্ছে ফিজকে। 

আইপিএলে এখন পর্যন্ত নিয়মিত খেলেছেন দুজন বাংলাদেশি। মোস্তাফিজ নিজে এবং সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি এই লিগের এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ফিজের নিজের। ২০১৬ সালেই পেয়েছিলেন ১৭ উইকেট। সেটাই সর্বোচ্চ। এরপরেই সাকিবের ২০১৮ সালের ও মোস্তাফিজের ২০২১ সালের ১৪ উইকেট। এবারের আসরে ফিজ আর ৯ উইকেট পেলেই এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি গড়বেন। 

শুধু তাই না। পরের ম্যাচগুলোতে ৯ উইকেট পেলে ফিজের মোট উইকেট হবে ৬৫টি। সাকিব আল হাসানকে টপকে তখন তিনিই হবেন আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী। ৭১ ম্যাচে সাকিব পেয়েছেন ৬৩ উইকেট। আর মোস্তাফিজ ৫২ ম্যাচে পেয়েছেন ৫৬ উইকেট। 

তবে এই রেকর্ড করার জন্য ফিজের হাতে খুব একটা সময় নেই। ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পেসারের এনওসি মেয়াদ আছে। এই সময়ের মধ্যে ৪টি ম্যাচ খেলতে পারবেন ফিজ। যেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকবে তারই সাবেক দুই দল। ১৪ই এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে তাদেরই মাঠে খেলবেন ফিজ। পরের দুই ম্যাচই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ১৯ এপ্রিল খেলা হবে লখনৌর মাঠে আর ২৩ এপ্রিল খেলতে হবে নিজেদের ডেরা চিপাকে। আর এই আসরে মোস্তাফিজ শেষবার খেলবেন ২৮শে এপ্রিল। সেদিন চিপাকে তার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে হাত-পা বাঁধা তাঁতীদল নেতাকে উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে হাত-পা বাঁধা তাঁতীদল নেতাকে উদ্ধার

তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়’

রাশেদ খাঁন ‘শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App