×

খেলা

মুস্তাফিজ কোথায় বেশি চাপে থাকেন জানালেন শরিফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:০০ পিএম

মুস্তাফিজ কোথায় বেশি চাপে থাকেন জানালেন শরিফুল

ছবি: সংগৃহীত

এবারের আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। শুরুর দিকে বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেও বর্তমানে কিছুটা খরুচে কাটার মাস্টার। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ফিজের সংগ্রহ ১১ উইকেট।

জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম মনে করেন, জাতীয় দলের থেকে আইপিএলেই চাপ কম অনুভব করেন মুস্তাফিজ। 

আরো পড়ুন: চেন্নাইয়ের বড় হারে ফের খরুচে মোস্তাফিজ

গতকাল (সোমবার) প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হলে শরিফুল মুস্তাফিজ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন কারণ ওইখানে চাপটা কম। বাংলাদেশে হয়ত অনেক চাওয়া থাকে হয়ত একটু খারাপ হলে অনেক চাপ পড়ে যায়।’

‘উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। লাস্ট ২-৩ টা ম্যাচ হয়ত আশানুরূপ করতে পারেনি। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরম্যান্স করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App