×

খেলা

সব ধরণের ফুটবলকে বিদায় জানালেন রোনালদিনহো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ১১:২২ এএম

সব ধরণের ফুটবলকে বিদায় জানালেন রোনালদিনহো
সব ধরণের ফুটবলকেই বিদায় বললেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ৩৭ বছর বয়সী রোনালদিনহো। আগেই বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে। এরপর ক্লাব ফুটবলে তার পারফরমেন্স দেখা গেছে। রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমকে জানান, ‘সে থেমে গেছে। এখানেই শেষ। রাশিয়া বিশ্বকাপের পর হয়তো তার (রোনালদিনহোর) বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে। আগামী আগস্টে এটা বড় ও সুন্দর কিছুই হবে।’ তার এজেন্ট আরও জানান, ‘আমরা ব্রাজিল, ইউরোপ ও এশিয়ায় বিভিন্ন ইভেন্ট করবো এবং অবশ্যই আমরা ব্রাজিল দলের সঙ্গেও কিছু করবো।’ খুব কম সংখ্যক ফুটবলারই আছেন যাদের ভাগ্যে একইসাথে চ্যাম্পিয়নস লীগ, কোপা লিবারটেডোরস ও বিশ্বকাপের শিরোপা হাতে নেবার সৌভাগ্য হয়েছে। ৩৬ বছর বয়সী রোনালদিনহো তাদের মধ্যে অন্যতম। এ পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলেছেন রোনালদিনহো। মাঝমাঠের দায়িত্ব পালনের পাশাপাশি ৩৩টি গোলও করেছেন তিনি। বার্সেলোনার হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ। ২০০৬ সালে দলটির হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ। আগের বছর জিতেছিলেন ব্যালন ডি’অর। কাতালান ক্লাবটির হয়ে নামের পাশে যোগ করেছেন ৭০ গোল। এসি মিলানের হয়ে ৭৬ ম্যাচ খেলে বল জালে জড়ান ২০ বার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App