×

খেলা

বুমরাহর ঘাড়ে শ্বাস ফেলছেন মোস্তাফিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১১:১৯ এএম

বুমরাহর ঘাড়ে শ্বাস ফেলছেন মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

এবারের আইপিএলে পেসার মোস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা অম্ল-মধুর। শুরুর কয়েক ম্যাচে নজর কাড়লেও মাঝে কিছু ম্যাচে ছন্দ হারান এই বাঁহাতি পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সামর্থ্য নিয়েও ওঠে প্রশ্ন। তবে, সেই সমালোচনাকে তুড়ি মেরে ফের সমর্থকদের আনন্দে ভাসালেন মুস্তাফিজ।

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগের ম্যাচে শেষ ওভারে ১৭ রান ডিফেন্ড করতে গিয়ে ৩ বলেই ১৯ রান দিয়েছিলেন মোস্তাফিজ। সেই বেদনা ভুলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ভালোভাবেই ঘুরে দাঁড়ালেন কাটার মাস্টার।

রবিবার (২৮ এপ্রিল) ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে দাপুটে জয় পেয়েছে ধোনির চেন্নাই। এমন জয়ে বল হাতে অবদান রাখেন পেসার মুস্তাফিজ। মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। ফিজের এমন বোলিংয়ের দিনে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে আবারো পয়েন্ট তালিকার শীর্ষ তিনে উঠে এল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিন মাত্র ৬.৭০ ইকোনমি রেটে বোলিং করেছেন মোস্তাফিজ। অবশ্য নিজের প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও ইনিংসের ১৯তম ওভারে ২ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন এই বাঁহাতি পেসার। আর এমন পারফরম্যান্সের পর শীর্ষ উইকেটশিকারীর লড়াইয়ে মুম্বাইয়ের পেসার জাসপ্রিত বুমরাহর ঘাড়ে শ্বাস ফেলছেন মোস্তাফিজ।

দুইজনেরই উইকেটসংখ্যা ১৪, তবে ম্যাচ কম খেললেও গড় আর ইকোনমি বেশি থাকায় শীর্ষস্থান দখলে নিতে পারেননি মুস্তাফিজ। যেখানে ৯.৭৫ ইকোনমি মুস্তাফিজের, সেখানে বুমরাহর ইকোনমি ৬.৬৩। একইভাবে গড়েও এগিয়ে বুমরাহ। ১৭.০৭ গড়ে বোলিং করেছেন তিনি, সেখানে মুস্তাফিজের গড় ২১.১৪।

তবে, মোস্তাফিজের সামনে এখনো সুযোগ রয়েছে শীর্ষস্থান দখলের। আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে খেলবেন কাটার মাস্টার। এরপরই জিম্বাবুয়ে সিরিজের জন্য ফিরবেন বাংলাদেশে। নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে রাখতে চান তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App