×

খেলা

সেঞ্চুরি করে পাপনের কাছে সাকিবের আবদার!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৯:০৭ এএম

সেঞ্চুরি করে পাপনের কাছে সাকিবের আবদার!

ছবি: সংগৃহীত

লম্বা সময় পর সেঞ্চুরির দেখা পেলো সাকিব আল হাসান। সব ফরমেট মিলিয়ে দীর্ঘ পাঁচ বছর পর সাবেক টাইগার অধিনায়ক সেঞ্চুরি পেয়েছেন। তাই তো স্বস্তির এই ম্যাজিক ফিগারের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আবদার করেছেন সাকিব।

চলমান ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। আর সেখানেই গেল শুক্রবার (৩ মে) সুপার লিগের ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। এটাই ডিপিএল ইতিহাসে সাকিবের প্রথম শতক। 

এর পর শুক্রবার রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিসিবি সভাপতি সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়েছেন কি না। জবাবে সাকিব বলেন, ‘পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, ‘‘পাপন ভাই, এতদিন পরে সেঞ্চুরি করলাম কী দেবেন?’’ জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।’

একইদিন রাজধানীর একটি হোটেলে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। তিনি বলেন, ‘সাকিব তো লিগে সেঞ্চুরি করল এতদিন পরে। এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App