×

খেলা

অবসরের পর কী করবেন ধোনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৮ পিএম

অবসরের পর কী করবেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী সিং রাওয়াত

গত ১৫ আগস্ট আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে বাইশ গজ থেকে পুরোপুরি সরে যাননি মাহি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্ব করছেন। বড়জোর আর হয়তো এক বছর খেলা চালিয়ে যাবেন ধোনি, এমনটাই মত ক্রীড়া বিশেষজ্ঞদের‌। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন ওঠা বাঞ্চনীয়। অবসরের পর কী করবেন মহেন্দ্র সিং ধোনি?‌ অবসরের পর নিজের প্রযোজনা সংস্থা ‘‌ধোনি এন্টারটেইনমেন্টের‌ সঙ্গে যুক্ত থাকবেন বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন ধনির স্ত্রী সাক্ষী।‌ সাক্ষী জানান, ২০১৯ সালেই এই সংস্থাটি তৈরি করেছিলেন ধোনি। এই প্রযোজনা সংস্থা ইতিমধ্যে ‘‌রোর অব দ্য লায়ন’ নামে একটি তথ্যচিত্র বানিয়েছে। সামনে বেশ কিছু ওয়েবসিরিজ তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি আরও জানান, এক লেখকের অপ্রকাশিত একটি বইয়ের কপিরাইট নিয়েছি আমরা। সেটি একটি কল্পবিজ্ঞানের গল্প। অঘোরি নামে একটি পৌরাণিক চরিত্রও রয়েছে তাতে। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। তবে এখনও সমস্ত কিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমাদের লক্ষ্যই হল দর্শকদের আনন্দ দেওয়া এবং যাঁদের সত্যি প্রতিভা রয়েছে, তাঁদের উপযুক্ত মঞ্চ দেওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App