×

খেলা

নেইমারের নৈপুণ্যে পিএসজির দাপুটে জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৮, ১১:০৩ এএম

নেইমারের নৈপুণ্যে পিএসজির দাপুটে জয়
ঘরের মাঠে দুর্দান্ত হ্যাটট্রিকসহ একাই চার গোল করে পিএসজিকে ৮-০ গোলের দাপুটে এক জয় এনে দিলেন নেইমার। দিঁজোকে নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল উনাই এমেরির দল। নেইমারের সঙ্গে আক্রমণভাগের বাকি তারকারও গোলের দেখা পেয়েছে বুধবার। অ্যাঞ্জেল ডি মারিয়া দুটি, এডিনসন কাভানি আর কিলিয়ান এমবাপে একটি করে গোল করেছেন। ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে পিএসজি। গোল পেয়ে যায় চতুর্থ মিনিটেই। বাঁ দিক থেকে ডি মারিয়ার বাকানো শট জালে জড়িয়ে যায়। ১৫তম মিনিটে আরও এক গোল পায় পিএসজি। নেইমারকে বল বাড়িয়ে দিয়েছিলেন কাভানি। নেইমার শটও নিয়েছিলেন, সেটি পোস্ট থেকে বেরিয়ে যাওয়ার আগমুহূর্তে পা ছুঁইয়ে দেন ডি মারিয়া। এর ঠিক ছয় মিনিট পর (২১তম মিনিটে) ডি মারিয়ার ক্রস থেকে হেডে গোল করেন কাভানি। এ গোল দিয়েই জলাতান ইব্রাহিমোভিচের পিএসজির হয়ে গড়া সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসান উরুগুয়ের এই ফরোয়ার্ড। ৪২তম মিনিটে নেইমারকে ফাউল করলে ফ্রি-কিক পায় পিএসজি। নেইমারই শট নেন। দারুণভাবে জালেও ঢুকিয়ে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ৫৭তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলকে কাজে লাগিয়ে আরও এক গোল নেইমারের। অতঃপর ৭৩তম মিনিটে বলতে গেলে একক প্রচেষ্টায় করেন হ্যাটট্রিক। ৭৭তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে গোল করেন এমবাপে। ৮৩তম মিনিটে স্পট কিক থেকে আরও এক গোল করে গোল উৎসবের দিনটা নিজের করে নেন নেইমার। শেষ পর্যন্ত ৮-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির দল। এই জয়ে ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে সবার উপরেই আছে পিএসজি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App