×

খেলা

অবশেষে মাহমুদউল্লাহকে নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০২:৫৩ পিএম

অবশেষে মাহমুদউল্লাহকে নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে

অবশেষে মাহমুদউল্লাহকে নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ শুরু করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন, পরিস্থিতি বুঝে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাইতো তার প্রশংসা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে হাথুরু বলেন, ‘আমি সবসময়ই তার খেলা শেষ করে আসতে পারার সক্ষমতায় মুগ্ধ। এজন্যই সে এমন জায়গায় ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা আছে, যখন দল চাপে থাকে তখন মাঠের মধ্যে সবচেয়ে শান্ত থাকাদের একজন সে। তার ভূমিকাটা সে খুব ভালো করেই জানে।’

তিনি আরো বলেন, ‘আমি খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম, তার কাছে একটা জিনিসই চাই যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এরপর যা হওয়ার হোক, সে সেটা করেছে। আর এটা প্রথমবার না যখন সে এমন করলো। রিয়াদ বড় ম্যাচের পারফরমার। বেশির ভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে।’

অবশেষে মাহমুদউল্লাহকে নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

এদিকে চন্ডিকা হাথুরু দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হওয়ার পর দলে ফেরেন সৌম্য সরকারও। তবে জাতীয় দলে বলার মতো কেবল একটি ইনিংসই খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকেই ফর্মে নেই এ ব্যাটার। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগার স্কোয়াডে রয়েছেন সৌম্য। এখানেও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। 

সৌম্যকে নিয়ে হাথুরু বলেন, ‘শুধু সৌম্য না, আমরা সবার সঙ্গেই কথা বলছি। আমরা তাদের খেলা, শক্তির জায়গাগুলো, প্রতিপক্ষ, তারা কী চায়; সবকিছু নিয়ে কাজ করছি। কিন্তু এরপর মাঠে গেলে, ওখানে শুধু তারাই থাকে। তাদের নিজেদের খেলাটা বুঝতে হবে আর কী অনুভব করছে সেটাও। এখানে টেকনিক্যাল কোনো ব্যাপার নেই।’ 

‘আমার মনে হয় না খুব বেশি কিছু বলার আছে। আপনি যদি তার আউট হওয়ার ধরণগুলো দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। কেবল তার ব্যাপার না, বাকিরাও যেভাবে আউট হয়েছে, এখানে কিছু করার নেই। আমার মনে হয় তাদের শান্ত হয়ে নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবতে হবে, কোনটা তারা ভালো করে এমনকি না ভেবেই বের করতে হবে। যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আপনি স্বাভাবিকভাবেই একটা ভালো মুডে থাকবেন। আপনাকে কেবল গিয়ে নিজের শক্তির জায়গা চিন্তা করে খেলতে হবে। যেকোনো ব্যাটারের জন্যই এটা বার্তা।’ -যোগ করেন হাথুরু।

আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন কুম্বলে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App