×

খেলা

ভারত-কানাডা ম্যাচ পরিত্যাক্ত, গ্রুপ চ্যাম্পিয়ন রোহিতরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১১:৩৫ পিএম

 ভারত-কানাডা ম্যাচ পরিত্যাক্ত, গ্রুপ চ্যাম্পিয়ন রোহিতরা

ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ’র ভারত-কানাডা ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। শনিবার (১৫ জুন) লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিলো দু’দলের। কিন্তু বৈরি আবহাওয়া ও আউটফিল্ডে পানি জমায় খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠটি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আইসিসির ম্যাচ অফিসিয়ালসরা।

এর আগে, শুক্রবার (১৪ জুন) একই মাঠেই গ্রুপের অপর দুই দল আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হয়। যার ফলে এক ম্যাচ আগেই পাকিস্তানের ‘সুপার এইট’ সমীকরণ ভেস্তে যায়।

উল্লেখ্য, ম্যাচ পরিত্যক্ত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেন ইন ব্লু’রা। সমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্বাগতিক যুক্তরাষ্ট্র। পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচটি এখন আসরের একটি আনুষ্ঠানিকতা মাত্র।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App