×

খেলা

‘সাকিব আমাদের উড়িয়ে দিয়েছে’, ম্যাচ হেরে রোহিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০১:৩৫ পিএম

‘সাকিব আমাদের উড়িয়ে দিয়েছে’, ম্যাচ হেরে রোহিত

তানজিম হাসান সাকিব। ছবি : সংগৃহীত

নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইগারদের কাছে ২১ রানের ব্যবধানে হেরেছে দেশটি। বাংলাদেশের দেয়া ১০৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৮৫ রানেই গুটিয়ে যায় নেপাল। মূলত তানজিম হাসান সাকিবের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় নেপালের ব্যাটাররা।

নেপালের বিপক্ষে বল হাতে ইতিহাস গড়েছেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এর চেয়ে বড় ব্যাপার হলো নিজের বোলিং কোটায় ২১টি ডট বল দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো বোলার এক ম্যাচে এতো ডট দিতে পারেননি। এই পেসার এদিন চার ওভারের মধ্যে দুটি ওভারই নিয়েছেন মেডেন।

এই ম্যাচে সাকিবই ব্যবধান গড়ে দিয়েছেন বলে মনে করেন নেপাল অধিনায়ক। ম্যাচ শেষে বাংলাদেশের এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত পাউদেল।

আরো পড়ুন  : সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশের জয়

তিনি বলেন, 'আমার মনে হয় তানজিম দারুণ বোলিং করেছে। সে আমাদের উড়িয়ে দিয়েছে। নতুন বলে সে দারুণ করেছে। উইকেট খুবই চ্যালেঞ্জিং ছিল। সে ভালো জায়গায় বল করেছে। সে আমাদের কাজটা কঠিন করে দিয়েছে। আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। সে আমার দিকে তেড়ে এসে বলছিল মেরে দেখাও। আমি বলেছি যাও বল করো।'

নেপাল মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মুস্তাফিজুর রহমান ৩টি, তাসকিন আহমেদ একটি ও সাকিব আল হাসান ইনিংসের শেষ ওভারে টানা দুই বলে উইকেট নিয়ে নেপালকে ৮৫ রানে গুঁড়িয়ে দেন তিনি। রোহিত অবশ্য নিজ দলের ব্যাটারদের কাঁধেই দায় চাপিয়েছেন।

এদিকে নেপালের বোলিং ইউনিট নিয়ে খুশি রোহিত, 'বোলিং ইউনিট হিসেবে আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ বোলিং করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটা করতে পারিনি। বাংলাদেশ আজকে দারুণ বোলিং করেছে। আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের টপ অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি। আমরা ১০৭ রান করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App