×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুপার এইটে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০২:৩৫ পিএম

সুপার এইটে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

ছবি : সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সাতটি দল আগেই নিশ্চিত ছিল। আজ নেপালের বিপক্ষে ২১ রানে জিতে অষ্টম দল হিসেবে সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছিল গ্রুপ ‘ডি’তে। এই গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ গ্রুপ ‘ডি’ থেকে বাছাই দল শ্রীলঙ্কার পরিবর্তে সুপার এইটে উঠেছে বাংলাদেশ।

সুপার এইটে দুটি গ্রুপ। বাংলাদেশ খেলবে গ্রুপ ‘১’-এ। সেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানকে। অন্য গ্রুপ, অর্থাৎ গ্রুপ ‘২’–এ আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র। এখন জেনে নেওয়া যাক, সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলো কবে, কোথায়?

আরো পড়ুন : ‘সাকিব আমাদের উড়িয়ে দিয়েছে’, ম্যাচ হেরে রোহিত

২১ জুন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ। বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে আরো দুই দিন পর। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

২২ জুন, প্রতিপক্ষ ভারত

একই ভেন্যুতে পরদিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

২৫ জুন, প্রতিপক্ষ আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে সেন্ট ভিনসেন্টে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। এ মাঠেই গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুটি দল। প্রথম সেমিফাইনাল হবে আগামী ২৭ জুন ত্রিনিদাদে, বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। দ্বিতীয় সেমিফাইনাল গায়ানায় একই দিন—রাত ৮টা ৩০ মিনিটে। ভারত সেমিফাইনালে গেলে তারা দ্বিতীয় সেমিফাইনালে খেলবে।

বিশ্বকাপ ফাইনাল ২৯ জুন, বার্বাডোজে। ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App