×

খেলা

বাবা দিবসে চিঠিতে সাকিবকে যা লিখলেন আলাইনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

বাবা দিবসে চিঠিতে সাকিবকে যা লিখলেন আলাইনা

বাবা দিবসে চিঠিতে সাকিবকে যা লিখলেন আলাইনা। ছবি: সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি ফর্মে ছিলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। বাংলাদেশ দলের এই মূল অলরাউন্ডার নেদারল্যান্ডের সঙ্গে টাইগারদের ম্যাচের আগ পর্যন্ত ছিলেন নিজের ছায়ার আড়ালে। ডাচদের সঙ্গে ভালো খেলে করেছেন ফিফটি। বাংলাদেশও ম্যাচ জিতেছে, পরের ম্যাচেও বাংলাদেশ হারতে হারতে জয় তুলে আনতে পেরেছে। যে জয়েও অবদান আছে সাকিবের।

সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টে হওয়া গ্রুপ ‘ডি’ এ নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। সুপার এইট নিশ্চিতের এই ম্যাচে বাংলাদেশের ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দিতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেছেন সাকিব, বল হাতে নিয়েছেন ২ উইকেট।

আলাইনার সঙ্গে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ঈদের দিন বাংলাদেশের এমন জয়ে আনন্দিত সবাই, যার মধ্যে রয়েছেন সাকিব পত্নী উম্মে আল হাসান শিশিরও। বাংলাদেশের জয়ের পর ফেসবুকে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শিশির। সবার সঙ্গে শেয়ার করেছেন সাকিব-শিশির দম্পতির বড় সন্তান আলাইনার বাবা দিবস উপলক্ষে লেখা চিঠি। যে চিঠি মন জয় করেছে সবার।

সাকিবের বড় মেয়ে আলাইনা বাবা দিবস উপলক্ষে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। এ জন্য সাকিবকে লেখা এক চিঠিতে আলাইনা লেখেন, ‘আমি আশা করি তুমি তোমার পরবর্তী ম্যাচ জিতবে। শুভ কামনা, যদিও তুমি মাঝেমধ্যে হেরে যাও কিন্তু আমার মনে হয় তুমি পরবর্তী ম্যাচ জিতবে।’

সাকিব কন্যার কথা অনুযায়ী বাংলাদেশ ম্যাচ ঠিকই জিতে নিয়েছে। আশা করা যায় সুপার এইটের পরবর্তী ম্যাচও বাংলাদেশ তাদের কাঙ্খিত ফলাফল করতে পারবে। 

আরো পড়ুন: ‘সাকিব আমাদের উড়িয়ে দিয়েছে’, ম্যাচ হেরে রোহিত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App