×

খেলা

ফার্গুসনের ইতিহাস, ৭৮ রানেই গুটিয়ে গেলো পিএনজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ১১:২০ পিএম

ফার্গুসনের ইতিহাস, ৭৮ রানেই গুটিয়ে গেলো পিএনজি

ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে পাপুয়া নিউগিনির বিপক্ষে চার ওভারের সবকটিতেই মেডেন দিয়ে ইতিহাস গড়েছেন কিউই পেসার লকি ফার্গুসন। এদিকে কিউই পেসারদের বোলিং তোপে মাত্র ৭৮ রানেই অলআউট হয়ে গেছে নিউগিনি।

সোমবার (১৭ জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির ম্যাচটি কিছুটা দেরিতে শুরু হয়। টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া কিউই অধিনায়ক পিএনজির ওপর প্রথম থেকেই চাপ সৃষ্টি করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলা ট্রেন্ট বোল্ট আক্রমণ শুরু করলেও ম্যাচে প্রথম উইকেট এনে দেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।

অপরপ্রান্তে আরেক পেসার লকি ফার্গুসনও শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন। শুধু দুর্দান্ত বোলিংই নয়, আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে চার ওভারের সবকটিতে মেডেন দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এই রেকর্ড গড়লেন ফার্গুসন। ৪ ওভারে কোন রান না দিয়ে ৩ উইকেট পেয়েছেন এই কিউই পেসার। কানাডার অধিনায়ক সাদ বিন জাফর ইতিহাসের প্রথম বোলার যিনি টি-টোয়েন্টিতে ৪ ওভারে কোন রান দেননি। পানামার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

এদিকে ফার্গুসন ছাড়াও বাকিরাও দারুণ বোলিং করেছেন। টিম সাউদি ৪ ওভারে ১১ রানে নিয়েছেন২ উইকেট। আর বিশ্বকাপে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়াও ইশ সোধি ৩.৪ ওভারে ২৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

এদিকে পাপুয়া নিউগিনির মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান পার করতে পেরেছেন। তাদের মধ্যে চার্লস আমিনি দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ১৭ রান করেছেন। নরম্যান ভানুয়ার ব্যাট থেকে এসেছে ১৪ রান। দুই দলই এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে দুই দলের জন্যই এটি শুধু আনুষ্ঠানিকতার ম্যাচ। 

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App