×

খেলা

ইউরো কাপ

৬ টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়লেন শাকিরি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১১:৪২ এএম

৬ টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়লেন শাকিরি

সুইজারল্যান্ডের ফুটবলার জেরদান শাকিরি। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয় জেরদান শাকিরিকে। এক সময় জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মতো ক্লাবে খেলতেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস)। কিন্তু খেলার ধার এতটুকু কমেনি এই সুইডিশ তারকার।

শাকিরির করা একমাত্র গোলেই স্কটল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে ইউরোর শেষ ষোলোতে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে সুইসরা। এই গোলের মাধ্যমে অনন্য এক রেকর্ডেরও মালিক হলেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে এটি ছিল জাতীয় দলের হয়ে শাকিরির ৩২তম গোল। প্রথম এমএলএস ফুটবলার হিসেবে ইউরোতে গোল করার অনন্য নজির স্থাপন করেন তিনি।

এর থেকেও বড় কীর্তি গড়েছেন শাকিরি। এমএলএসে শিকাগো ফায়ারের হয়ে খেলা এই ফুটবলার তিনটি ইউরোতে এবং তিনটি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান।

২০১৬, ২০২০ ও ২০২৪ ইউরোতে গোল করেন শাকিরি। তাছাড়া ২০১৪, ২০১৮ ও ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপেও গোল করেছেন শাকিরি। একমাত্র ফুটবলার হিসেবে এমন কীর্তি গড়ে বেশ উচ্ছসিত সুইস তারকা।

আরো পড়ুন : একরাতেই ইউরোর রেকর্ডবুকে তোলপাড়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App