×

খেলা

ফিফার র‌্যাঙ্কিং প্রকাশ

বাংলাদেশ-আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৪:১৬ পিএম

বাংলাদেশ-আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায়

বাংলাদেশ-আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায়। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের জোর ব্যস্ততার মাঝে চলছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। অন্যদিকে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। তার আগে ২০২৬ বিশ্বকাপের জন্য বাছাই হিসেবে এএফসি, সিএফ, কনকাক্যাফ টুর্নামেন্ট এবং ২০২৪ ইউরো, কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচ খেলেছে ফিফার সদস্য দেশগুলো। এবার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।

এসব প্রতিযোগিতার ফিফাভুক্ত ১৮৭টি দেশ ব্যস্ত সূচি পার করেছে। ফলে বেশ কিছু পরিবর্তন এসেছে বিভিন্ন দেশের অবস্থানে। তবে শীর্ষে থাকা দলগুলোর অবস্থানে তেমন চমক নেই। শীর্ষ ৩টি দেশ আর্জেন্টিনা, ফ্রান্স ও বেলজিয়াম যথাক্রমে তাদের অবস্থান ধরে রেখেছে। ৫ থেকে এক ধাপ এগিয়ে চারে ওঠে এসেছে ব্রাজিল এবং এক ধাপ পিছিয়ে ৫ নম্বরে নেমে গেছে ইংল্যান্ড। এরপর ৬–৮ পর্যন্ত যথাক্রমে অবস্থান অপরিবর্তিত রয়েছে পর্তুগাল, নেদারল্যান্ডস ও স্পেনের। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে ক্রোয়েশিয়া এবং তাদের জায়গায় নেমে গেছে ইতালি (১০ এ)।

র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশেরও। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এবার সবমিলিয়ে ৮ ম্যাচ খেলেছিল লাল–সবুজের প্রতিনিধিরা। যেখানে মাত্র ১টি ম্যাচে জয়ী জামাল ভূঁইয়ার দল ৫টিতে হার এবং ২টি ম্যাচ ড্র করেছে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আগের অবস্থান ছিল ১৮৪তম। এবার এক ধাপ পিছিয়ে তারা নেমে গেছে ১৮৫ নম্বরে।

সেরা ১০০ দলের অবস্থানেও দেখা গেছে বড় পরিবর্তন। সমান ৪ ধাপ করে উন্নতি হয়েছে ঘানা (৬৪তম), হন্ডুরাস (৭৮তম), হাইতি (৮৬তম), কুরাসাও (৮৭তম)। এ ছাড়া বেনিনের (৯১তম) ছয় ধাপ ও নামিবিয়া (৯৭তম) এগিয়েছে ৯ ধাপ।

একইভাবে একশ’র বাইরে থাকা বেশ কয়েকটি দলের অবস্থান পাল্টেছে বড় আকারে। মোজাম্বিক (১০৩) সাত ধাপ, মাদাগাস্কার (১০৪) ৫ ধাপ, কোরিয়া রিপাবলিক (১১০) আট ধাপ, নিকারাগুয়া (১৩০) পাঁচ ধাপ, জিব্রাল্টার (১৯৮) পাঁচ ধাপ এগিয়েছে। লম্বা লাফ দিয়ে ১০ ধাপ এগোল লাইবেরিয়া (১৪২), এবারের র‌্যাঙ্কিংয়ে তাদের সাফল্য সবচেয়ে বেশি।

আরো পড়ুন: কোপা আমেরিকায় আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের সূচি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App