×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ১০:০৯ পিএম

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ব্রেন্ডন কিং। ঘরের মাঠের এই মেগা আসরে আর খেলা হচ্ছে না তার। এই টপ অর্ডার ব্যাটারের পরিবর্তে কাইল মেয়ার্সকে দলে নিয়েছে তারা। 

শনিবার (২২ জুন) এক বিবৃতিতে মায়ার্সের অর্ন্তভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনের চোট পান কিং। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ওপেনারের। পরে স্ক্যান রিপোর্টে জানা যায়, সহসাই মাঠে ফেরা হচ্ছে না তার। বদলি হিসেবে কায়ার্ল মায়ার্সকে দলে ভিড়িয়েছে উইন্ডিজ বোর্ড। আইসিসির টেকনিক্যাল কমিটি এই বদলি অনুমোদন দিয়েছে।

আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব

বিশ্বকাপের মূল ১৫ জনের বাইরে রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে ছিলেন মায়ার্স। এবার কিংয়ের চোটে কপাল খুলে গেলো তার। 

উইন্ডিজের হয়ে ৩৭টি টি-টোয়েন্টিতে ৩৬ ইনিংসে ২১.৩৮ গড়ে মায়ার্সের সংগ্রহ ৭২৭। যেখানে তার ফিফটি রয়েছে ৩টি। স্ট্রাইক রেট ১৪০.৬১।

সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেমির দৌড়ে টিকে থাকার লড়াইয়ে শুক্রবার (২১ জুন) ৯ উইকেটের বড় ব্যবধানে তারা হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।

রবিবার (২৩ জুন) নিজেদের তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রভম্যান পাওয়েলের দল। এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই ক্যারিবিয়ানদের সামনে।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

না ফেরার দেশে কবি ভাস্কর চৌধুরী

না ফেরার দেশে কবি ভাস্কর চৌধুরী

বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কা, দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ

বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কা, দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ

ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

সড়কের ভাঙন রোধে সওজের কাজ শুরু, স্বস্তি

রাঙ্গামাটি সড়কের ভাঙন রোধে সওজের কাজ শুরু, স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App