×

খেলা

আবারো সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শেবাগের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৪:৩১ পিএম

আবারো সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শেবাগের

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর সাকিব আল হাসানের কঠিন সমালোচনা করেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ। এ নিয়ে তখন বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো তিনি সাকিবের পারফরম্যান্সের সমালোচনা করলেন।

শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি সাকিব। বোলিংয়ে এক উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। দলের কঠিন সময়েত নিজের উইকেট বিলিয়েও এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

ব্যাট হাতে সাকিবের আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল কি না এমন প্রশ্নের উত্তরে ক্রিকবাজের এক শোতে শেবাগ বলেন, 'আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন। উইকেট থাকার চেষ্টা করুন। সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন।'

আরো পড়ুন : টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব

তিনি আরো বলেন, 'আমি জানি না, এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না। নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। তার হয়তো মনে হয়েছে, এক বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। এটা তো হতে পারে না। সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগেরবার বলেছি, সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেয়া।'

এর আগে ক্রিকবাজের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে শেবাগ বলেছিলেন, ‘তুমি (সাকিব) অ্যাডাম গিলক্রিস্টও না, ম্যাথু হেইডেনও না। বরং বাংলাদেশি ক্রিকেটার। তোমার নিজের লেভেলে খেলা উচিত। কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে গেল? কেউ একজন যার ১৭ বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল। তুমি (সাকিব) একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক… অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স! তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেয়া উচিত।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App