×

খেলা

যে ২ ক্রিকেটারকে বাদ দিয়ে বাংলাদেশকে পরিকল্পনা করতে বললেন গিলক্রিস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:০৩ এএম

যে ২ ক্রিকেটারকে বাদ দিয়ে বাংলাদেশকে পরিকল্পনা করতে বললেন গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে কোনো ম্যাচেই বাংলাদেশ দেড়শ রানের পুঁজিও সংগ্রহ করতে পারেনি। অ্যান্টিগায় বাকি দল যেখানে অনায়াসেই রান করেছে, বাংলাদেশের ব্যাটারদের সেখানেও করতে হয়েছে সংগ্রাম। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা বাংলাদেশের একমাত্র অর্ধশতক হয়ে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ইনিংসটি। ওই ইনিংস বাদ দিলে নামের প্রতি সুবিচার করতে পারেনি কোনো ব্যাটারই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪০ রান করা বাংলাদেশ ভারতের বিপক্ষে করেছে ১৪৬ রান। নয়টা বিশ্বকাপ খেলা বাংলাদেশ এখনো পড়ে আছে সেই ২০১০ সালের ক্রিকেটেই। বাংলাদেশের এখন জুনিয়রদের নিয়েই সামনের দিকে তাকানো উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপজয়ী এই উইকেটকিপার জানান, তরুণ খেলোয়াড়দের এখন টানা সুযোগ দেয়া উচিত এবং তারা কয়েকটা খারাপ পারফরম্যান্স করলেই যেন ছুড়ে ফেলা না হয়।

গিলক্রিস্টের ভাষায়, ‘বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না।’ এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে আছেন টি-টোয়েন্টি ক্রিকেটেরই সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার। এখন পর্যন্ত হওয়া ৯টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব আল হাসান। আর মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ৮টি বিশ্বকাপ। 

অথচ এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে অর্ধশতকটা বাদ দিলে ব্যর্থই বলা যায় সাকিবকে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফিনিশিং দেয়ার ব্যাপারটা বাদ দিলে ব্যর্থ রিয়াদও। দলের প্রত্যাশা মেটাতে পারেননি দুই সিনিয়রই। তাই গিলক্রিস্টের পরামর্শ, বাংলাদেশকে এখন সাকিব ও রিয়াদকে ছাড়াই এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা কর‍তে হবে বাংলাদেশকে।’

আরো পড়ুন:  আবারো সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শেবাগের

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App