×

খেলা

টাইব্রেকার শট মিস নিয়ে যা বললেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৪:৫৬ পিএম

টাইব্রেকার শট মিস নিয়ে যা বললেন মেসি

মেসি

বড় বিপদ থেকেই বেঁচে গেছে আর্জেন্টিনা। একটু পা হড়কালেই কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেত বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের নির্ধারিত সময়ে এগিয়েই ছিল আকাশি-নীল শিবির। তবে ইনজুরি টাইমের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। 

এরপর রেগুলেশনস অনুসারে, সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে ‘পানেনকা’ শট নিতে গিয়ে ক্রসবারে মেরে বসেন মেসি। তবে ফের একবার আর্জেন্টিনার ত্রাতা হয়ে আসেন এমিলিয়ানো মার্টিনেজ। পরপর দুটি শট রুখে দিয়ে মেসির ব্যর্থতার দিনে নায়ক বনে যায় বিশ্বকাপজয়ী এই গোলকিপার। শেষ পর্যন্ত ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এদিকে টাইব্রেকার মিস করার পর নিজের ওপরই বেশ বিরক্ত আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে মেসির ভাষ্য, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’ 

মার্টিনেজের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু (মার্টিনেজ) দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App