×

খেলা

আর্জেন্টিনার কাছে হেরে চাকরি গেল ইকুয়েডর কোচের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৫:৪৭ পিএম

আর্জেন্টিনার কাছে হেরে চাকরি গেল ইকুয়েডর কোচের

ফেলিক্স সানচেজ

৪ বছরের চুক্তিতে গত বছরের মার্চে ফেলিক্স সানচেজকে কোচের দায়িত্ব দিয়েছিল ইকুয়েডর। তবে এক বছর পেরোতেই দায়িত্ব ছাড়তে হলো তাকে। 

শুক্রবার (৫ জুলাই) কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে (৪–২) ইকুয়েডরের হারের পর ফেলিক্সের দায়িত্ব ছাড়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এফইএফ জানাচ্ছে, আজ ফেলিক্স সানচেজের সম্মতির ভিত্তিতে তার সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো গেছে। ফেলিক্স এবং তার কোচিং স্টাফের পেশাদারিত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সফলতা কামনা করি।’

হিউস্টনে নির্ধারিত সময়ে ১–১ গোলের সমতায় ছিল ইকুয়েডর-আর্জেন্টিনার ম্যাচ। এরপর টাইব্রেকারে অতিমানবীয় নৈপুণ্যে দুটি শট রুখে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এতে ১৯৯৩ সালের পর প্রথম সেমিফাইনালে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় দলটির।

এর আগে, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত কাতার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন ৪৮ বছর বয়সী সানচেজ। কাতারকে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তুলেছিলেন। তবে বিশ্বমঞ্চের গ্রুপ পর্বে সব ম্যাচ হারার পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশটি। এ ছাড়া তার অধীনে ২০১৯ এএফসি এশিয়ান কাপ জিতেছিল কাতার।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App