×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৪:১৫ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

ছবি- সংগৃহীত

কদিন আগেই পর্দা নেমেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্ট।

এদিকে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পরপরই চূড়ান্ত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে অংশ নেওয়া ৮ দল। কদিন আগেই আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়েছিল পিসিবি। তবে হঠাৎ ফাঁস হয়ে গেছে এই সূচি।

রবিবার (৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে প্রস্তাবিত এ সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত সূচি অনুসারে, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে ৮ দলের এই টুর্নামেন্টের। করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। পরদিন (২০ ফেব্রুয়ারি) লাহোরে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। 

এবার গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ-নিউজিল্যান্ডও আছে। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।

লাহোরে ম্যাচ শেষে রাওয়ালপিন্ডিতে পাড়ি জমাবে লাল-সবুজেরা। ২৪ ফেব্রুয়ারি সেখানে স্বাগতিকদের মোকাবিলা করবে টাইগাররা। এ ছাড়া গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠ নামছে বাংলাদেশ।

এরপর দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। আগামী ৫ এবং ৬ মার্চ করাচি এবং রাওয়ালপিন্ডিতে শেষ চারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী ৯ মার্চ লাহোরে শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামবে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App