×

খেলা

ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে বাংলাদেশের আম্পায়ার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:৪৩ পিএম

ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে বাংলাদেশের আম্পায়ার

সাথিরা জাকির জেসি

একপেশে সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে উঠে ভারত। অন্যদিকে শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে ৩ উইকেট হারিয়ে ফাইনালের টিকিট কাটে শ্রীলঙ্কা। ফলে ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। রবিবার (২৮ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

এদিকে শেষ চার থেকে টাইগ্রেসরা বিদায় নিলেও ফাইনালে অন্যভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে। এশিয়া কাপের নবম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেসি। তিনি জানান, ‘তারা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করেছে ফাইনালের জন্য। তারা পারফরম্যান্সের ভিত্তিতে র‍্যাঙ্কিং করেছে, যেখানে সেরা তিনজনের মধ্যে আমি আছি।’

এর আগে, এশিয়া কাপের তিন ম্যাচে অনফিল্ড এবং দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে দেখা গিয়েছে।

জেসি আরও জানান, ‘আগে কেবল নিরপেক্ষ আম্পায়ার পছন্দ করা হতো। কিন্তু এবার তারা পলিসি বদল করেছে। তারা সেরা পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করেছে। এমনকি যদি বাংলাদেশও ফাইনালে উঠত, আমাকে তখনো বেছে নেওয়া হতো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App