×

খেলা

বাছাইপর্বেই অলিম্পিক শেষ রবিউলের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৭:১০ পিএম

বাছাইপর্বেই অলিম্পিক শেষ রবিউলের

রবিউল ইসলাম

স্বপ্ন সত্যি হলো না রবিউল ইসলামের। প্যারিস অলিম্পিকে বাছাইপর্ব থেকেই বাদ পড়লেন বাংলাদেশের এই শুটার। 

রবিবার (২৮ জুলাই) শাতুহু শুটিং সেন্টারে পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নিয়ে ৪৩তম হয়েছেন তিনি। বাছাইপর্বে ৬২৪ দশমিক ২ স্কোর তোলেন রবিউল। 

বাছাইপর্বে সেরা হয়েছেন চীনের লিহাও শিংলে। আর্জেন্টাইন শুটার মার্সেলো হুলিয়ান গুতিরেজ-ও শিংলের সমান ৬৩১ দশমিক ৭ পয়েন্ট তুলে দ্বিতীয় হয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার ৫৪ জন শুটার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নেমেছিলেন। এর মধ্যে কেবল ৮ জন পদকের লড়াইয়ে সুযোগ পাচ্ছেন।

প্যারিসে পাড়ি জমানোর আগে ফাইনাল তথা সেরা আটে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন রবিউল। তিনি জানিয়েছিলেন, ‘দেশে ভালো প্রস্তুতি নিয়েছি। আর এখানে এসেও কঠোর পরিশ্রম করছি। আশা করি, ভালো কিছু করতে পারব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App