×

খেলা

২০২৭ এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১০:২১ এএম

২০২৭ এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ফের পুরুষদের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। রবিবার (২৮ জুলাই) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পরবর্তী দুই এশিয়া কাপের আয়োজকের নাম প্রকাশ করেছে। যেখানে ২০২৫ সালে এশিয়া কাপ আয়োজন করবে ভারত আর ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।

২০২৫ এর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যার কারণে তার আগে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দুই আসরেই ১৩টি করে ম্যাচ থাকবে। বাংলাদেশ ও ভারত ছাড়াও এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 

বাংলাদেশ ক্রিকেট টিমের একাংশ

এছাড়াও বাছাইপর্ব পেরিয়ে একটি করে সহযোগী সদস্য দেশ যোগ দেবে টুর্নামেন্ট দুটিতে।

আরো পড়ুন: ইতিহাস গড়ে এশিয়া কাপ জয় শ্রীলঙ্কার

এসিসি আরো জানিয়েছে, ২০২৬ সালে নারীদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৪, ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রতিটিই ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। পুরুষদের ইমার্জিং এশিয়া কাপের ২০২৪ ও ২০২৬ আসর টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ২০২৫ ও ২০২৭ আসর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। 

এছাড়া নারীদের ইমার্জিং এশিয়া কাপ ২০২৫ ও ২০২৭ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াবে। অবশ্য এসব টুর্নামেন্টের আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App