×

খেলা

ফের ব্যর্থ সাকিব, বিধ্বস্ত বাংলা টাইগার্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম

ফের ব্যর্থ সাকিব, বিধ্বস্ত বাংলা টাইগার্স

ছবি: সংগৃহীত

বল হাতে ছন্দেই ছিলেন সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। এতে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছিল বাংলা টাইগার্স মিসিসাগাও। তবে ব্রাম্পটন উলভসের বিপক্ষে এবার ৮ উইকেটে হেরেছে তাদের দল।

শনিবার ব্রাম্পটনে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় বাংলা টাইগার্স। জবাবে ৮ উইকেট আর ৫২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাম্পটন। এদিন ব্যাট হাতে ব্যর্থই ছিল সাকিব। তিনে ব্যাট করতে নেমে ৬ বলে ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন এই অলরাউন্ডার। 

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাট করেছেন তিনি। এর মধ্যে তার ব্যাট থেকে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস এসেছে; গত ৩০ জুলাই টরন্টোর বিপক্ষে করেছিলেন। বাকি ৪ ইনিংসের কোনটিতেই ৫ রান করা হয়নি তার। 

আগের ৪ ম্যাচে ৬ উইকেট শিকার করা সাকিব এদিন আক্রমণেই আসেননি। অন্যদিকে ৩ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান খরচায় উইকেটশূন্য ছিলেন শরীফুল। 

এই পরাজয়ে ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বাংলা টাইগার্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App