×

খেলা

নারী রেফারির গায়ে হাত দিয়ে বিপাকে আগুয়েরো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৩:২৪ পিএম

নারী রেফারির গায়ে হাত দিয়ে বিপাকে আগুয়েরো

খেলা চলাকালীন নারী রেফারির কাঁধে হাত রাখেন আগুয়েরো

সহকারি নারী রেফারি (লাইন্সম্যান) সিয়ান মাসে-এলিসের গায়ে স্পর্শ করে বিতর্কের মুখে পড়েছেন ম্যানসিটির আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরো। এ ঘটনার কারণে আর্সেনালের বিপক্ষে ম্যাচ জিতেও স্বস্তিতে নেই সিটি।

প্রথমার্ধের খেলা তখন প্রায় শেষের দিকে। সিটির মাঠ ইতিহাদে নারী সহকারী রেফারি সিয়ান ম্যাসি-এলিস আর্সেনালের পক্ষে থ্রো-ইনের জন্য পতাকা তোলেন। আগুয়েরো সেটা মানতে পারেননি, তার দাবি ছিল থ্রো-ইনটা সিটির পাওনা।এ নিয়ে কিছুটা তর্কাতর্কি হয় ম্যাসি-এলিসের সঙ্গে। এক পর্যায়ে তার কাঁধে হাত রাখেন আগুয়েরো, স্পর্শ করেন পিঠও। স্বাভাবিকভাবেই ব্যাপারটা পছন্দ হয়নি ওই নারী রেফারির, এক ঝটকায় তিনি সরিয়ে দেন আগুয়েরোর হাত।

এই ঘটনার ভিডিও প্রকাশ্য আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। আগুয়েরোর এমন কাজ ‘অপেশাদার, লজ্জাকর’ আখ্যা দিয়ে তাকে রীতিমত ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা।

যদিও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা ব্যাপারটাকে ওত বড় করে দেখতে রাজি নন। তিনি ঘটনাটিকে হালকভাবে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ছাড়ুন না এটা। সার্জিও আমার জীবনে দেখা সবচেয়ে ভালো মানুষ। অন্য কিছু নিয়ে সমস্যা বের করুন, এটা নিয়ে নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App