×

খেলা

বিসিবি পরিচালক জালাল ইউনুসের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম

বিসিবি পরিচালক জালাল ইউনুসের পদত্যাগ

বিসিবি পরিচালক জালাল ইউনুস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সবক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া। সেই হাওয়া লেগেছে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবির পরিচালকের পদ থেকে এবার পদত্যাগ করেছেন জালাল ইউনুস।

বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস। সেই পদ থেকেই এবার সরে দাঁড়ালেন তিনি। জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন। 

এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে। তারা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন।

এর আগে, ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তার জায়গায় জালাল ইউনুসকে দায়িত্বে বসান নাজমুল হাসান পাপন। এরপর থেকে গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল। তার আগে, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে লম্বা সময় কাজ করেছেন তিনি।

এদিকে শুধু জালাল ইউনুসই নয়, বিসিবিপ্রধান পাপনের পদত্যাগের গুঞ্জনও ক্রমে জোরাল হচ্ছে। আগামী ২-১ দিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। পাপনের পদত্যাগের চেয়ে তার চেয়ারে কে বসবেন তা নিয়েই এখন আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App