×

খেলা

ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১১:২৬ এএম

ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক এবং ঘরোয়া, দুই ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই কথা জানিয়েছেন ভারতীয় ওপেনার।

অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধাওয়ান লিখেছেন, আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। 

৩৮ বছরের ধাওয়ান দেশের হয়ে শেষ খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে সেই এক দিনের সিরিজের পরেই ভারতীয় দলে তিনি জায়গা হারান। তার জায়গায় আসেন শুভমন গিল।

ভিডিওবার্তায় ধাওয়ান বলেন, আমার একটাই লক্ষ্য ছিল, দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। সবাইকে ধন্যবাদ। প্রথমত আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিনহা এবং মদন শর্মা। তাদের প্রশিক্ষণেই আমি ক্রিকেট শিখেছি। তার পর ধন্যবাদ দেব আমার গোটা দলকে, যাদের সঙ্গে আমি খেলেছি, আর একটা পরিবার পেয়েছি। সবার ভালবাসা আর সমর্থন পেয়েছি। গল্পের বই পড়তে পড়তে যে রকম পাতা ওল্টাতে হয়, আমিও সেটাই করছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

আরো পড়ুন: বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মাশরাফী-শান্তদের

ধাওয়ান ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দিল্লি ক্রিকেট সংস্থাকে। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদেরও। তিনি বলেন, দেশের হয়ে খেলতে পেরে আমি ধন্য। বিসিসিআই, ডিডিসিএ আমাকে সেই সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে পেয়েছি সমর্থকদের ভালবাসা। নিজেকে বলতে চাই, দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই, বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি।

বাঁহাতি ওপেনার দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি এক দিনের ম্যাচ এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে সাতটি শতরান আছে তার। করেছেন ২৩১৫ রান। এক দিনের ক্রিকেটে ৬৭৯৩ রান করা ধাওয়ান করেছেন ১৭টি শতরান। রোহিত শর্মার সঙ্গে তার জুটি ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। বিশেষ করে আইসিসি প্রতিযোগিতায় রোহিত এবং ধাওয়ানের সাফল্য ছিল নজর কাড়া। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান। বেশ কিছু এক দিনের ম্যাচে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস (২০০৮), মুম্বই ইন্ডিয়ান্স (২০০৯-২০১০), ডেকান চার্জার্স (২০১১-২০১২), সানরাইজার্স হায়দরাবাদ (২০১৩-২০১৮), দিল্লি ক্যাপিটালস (২০১৯-২০২১) এবং পঞ্জাব কিংসের (২০২২-২০২৪) হয়ে খেলেছেন ধাওয়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App