×

খেলা

পাকিস্তানে ১৮৩ রানে অলআউট বাংলাদেশ ‘এ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০২:১০ পিএম

পাকিস্তানে ১৮৩ রানে অলআউট বাংলাদেশ ‘এ’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহীনসের মধ্যকার চারদিনের সিরিজটি সমতায় শেষ হয়েছিল। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ভালো প্রতিরোধ গড়েছিল টাইগার যুবারা। তবে এবার ওয়ানডে সিরিজের প্রথমটিতে সুবিধা করতে পারেনি লাল-সবুজ শিবির। ১৪ ওভার বাকি থাকতেই ১৮৩ রানে গুটিয়ে গেছে টিম টাইগার্স।

সোমবার (২৬ আগস্ট) ইসলামাবাদ ক্লাবে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান শাহীনস। দ্য গ্রিন ম্যান যুবাদের আগুনে বোলিংয়ে দলীয় সংগ্রহ ১৫০ পেরোনোর আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এরপর টেনেটুনে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে বাংলাদেশ ‘এ’ দল।

এবারও প্রতিরোধ গড়েন দ্বিতীয় চারদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সাইফ হাসান। তার ব্যাট থেকে ৫৮ রান আসে। এ ছাড়া ৪০ রানের দুর্দান্ত ইনিংস সাজান রিশাদ হোসেন।

পাকিস্তানের মোহাম্মদ আব্বাস আফ্রিদি একাই লাল-সবুজ শিবিরকে ধসিয়ে দেন। ‘ফাইফার’ নেন ২৩ বছর বয়সী এই পেসার। এ ছাড়া মেহরান মুমতাজ ও জাহান্দাদ খান দুটি করে উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App