×

খেলা

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

নোভাক জোকোভিচ

জয় দিয়েই ইউএস ওপেনের শুরুটা করলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডে রাদু আলবোতকে ৬-২, ৬-২, ৬-৪ গেমের সরাসরি সেটে হারিয়েছেন সর্বোচ্চ গ্র্যান্ড সøামজয়ী এই তারকা। এ নিয়ে ফ্ল্যাশিং মিডোসে ৮৯ ম্যাচে জয়ের দেখা পেলেন জোকোভিচ। ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি রজার ফেদেরারকে। এর আগে এককভাবে ফেদেরারের ৮৯ ম্যাচ জয়ই ছিল দ্বিতীয় সর্বোচ্চ। তবে দ্বিতীয় রাউন্ডে লাসলো দিয়েরের বিপক্ষে জিতলেই তাকে ছাড়িয়ে যাবেন জোকোভিচ। ৯৮ ম্যাচ জিতে এই রেকর্ডের মালিক মার্কিন কিংবদন্তি জিমি কনর্স।

রজার ফেদেরারের রেকর্ড ছুঁয়েই ২৫তম গ্র্যান্ড সøাম জয়ের অভিযান শুরু করলেন নোভাক জোকোভিচ। গতকাল ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মলদোভার রাদু আলবোতকে হারিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। এই জয়টি ইউএস ওপেনে জোকোভিচের ৮৯তম জয়। ফেদেরারও ইউএস ওপেনে জিতেছেন ৮৯ ম্যাচ। এই দুজনের চেয়ে বছরের শেষ গ্র্যান্ড সøামের পুরুষ এককে বেশি ম্যাচ জিতেছেন মাত্রই একজন, যুক্তরাষ্ট্রের সাবেক তারকা জিমি কনর্স। ৩৭ বছর বয়সি জোকোভিচ আর্থার অ্যাশ স্টেডিয়ামে বিশ্বের ১৩৮ নম্বর খেলোয়াড় আলবোতকে হারাতে সময় নিয়েছেন ২ ঘণ্টা ৭ মিনিট। এই নিয়ে ফ্ল্যাশিং মিডোতে ১৮ বার খেলতে এসে ১৮ বারই প্রথম রাউন্ড পেরোলেন গ্র্যান্ড সøাম জয়ে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। ইউএস ওপেনের চারবারের চ্যাম্পিয়ন তৃতীয় রাউন্ডের আগে কখনোই বিদায় নেননি নিউইয়র্কের এই টুর্নামেন্ট থেকে। দ্বিতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন বন্ধু লাসলো দিয়েরেকে। জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রাফকে ৬-৭ (৭/৯), ৬-১, ৬-৭ (৭/৯), ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দিয়েরে।

এ বছর এখনো একটিও গ্র্যান্ড সøাম না জেতা জোকোভিচ প্রথম রাউন্ড পেরোনোর পর বললেন এত সহজে জিতবেন ভাবেননি তিনি। জোকোভিচ জানান, ‘শুরুটা তো সব সময়ই চ্যালেঞ্জিং হয়। আর আমি তো এই সারফেসে পাঁচ-ছয় মাস খেলিনি। অলিম্পিকে ক্লে কোর্টে খেলার পর এখানে খেলতে এলাম।

ইউএস ওপেনের আগে কোনো আনুষ্ঠানিক ম্যাচও খেলিনি। তাই আশঙ্কা করেছিলাম হয়তো শুরুর দিকে চ্যালেঞ্জের মুখে পড়ব।’ জোকোভিচের দিনে বলার মতো কোনো অঘটন দেখেনি ইউএস ওপেন। দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন কাসপার রুড, টেলর ফ্রিটজ, লরেনৎসো মুসেত্তি, আলেকসান্দর জভেরেভে ও আন্দ্রেই রুবলেভ। মেয়েদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফ ও আরিনা সাবালেঙ্কার মতো তারকাও উঠেছেন দ্বিতীয় রাউন্ডে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App