×

খেলা

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে চমক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে চমক

পাকিস্তান দল, ছবি: গেটি ইমেজ

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। এমন ভরাডুবির পর থেকেই স্বাগতিকদের শূলে চড়াচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া দ্য গ্রিন ম্যানরা।

এজন্য বড় রদবদল এনে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার দলে চার ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছিল পাকিস্তান। একই সময়ে দুই স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলাম বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে ব্যস্ত ছিলেন। এবার এই দুইজনকেই স্কোয়াডে রাখা হয়েছে।

প্রথম টেস্ট চলাকালেই বাবা হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় টেস্টে তার খেলার কথা ছিল না। তবে পরিস্থিতি বিবেচনায় তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শঙ্কা থাকলেও পেসার আমির জামালকে স্কোয়াডে রাখা হয়েছে।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহীন শাহ আফ্রিদি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App