×

খেলা

সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৫:০৬ পিএম

সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে সরকার

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, আমাদের খেলার অঙ্গন থেকে দুটা ভালো খবর এসেছে। একটা হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন, এটাতো বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত যে আমরা তাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করব।

তিনি আরও বলেন, আরেকটা হলো-বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়েছে। আমরা মনে করছি, খেলোয়াড়দের মধ্যে এই যে একটা উদ্যোম এসেছে, এটাকে ধরে রাখার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। সেজন্য আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সব খেলোয়াড়, কোচ এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি।

উল্লেখ্য, বুধবার (২৮ আগস্ট) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মিরাজুলের জোড়া গোল এবং রাব্বি ও পিয়াসের একটি করে গোলে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার বয়সভিত্তিক এই টুর্নামেন্টে শিরোপা ঘরে তুলেছে মারুফুল হকের শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App