×

খেলা

লর্ডসে অ্যাটকিনসনের ‘অভিষেক’ সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম

লর্ডসে অ্যাটকিনসনের ‘অভিষেক’ সেঞ্চুরি

গাস অ্যাটকিনসন

চলতি গ্রীষ্মেই ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে অভিষেক হয় গাস অ্যাটকিনসনের। ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে ১২ উইকেট শিকার করে অনন্য নজির গড়েন তিনি। এরপর থেকেই ধারাবাহিকতা দেখাচ্ছেন এই পেসার। এবার তো রীতিমতো চমকে দিলেন তিনি। তবে বল হাতে নয়, এবার ব্যাট হাতে দাপট দেখালেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি। এতে ক্রিকেটের তীর্থস্থানে খোদাই হচ্ছে অ্যাটকিনসনের নাম। কেননা, যারাই লর্ডসে টেস্টে সেঞ্চুরি করেন, বিশেষ গ্যালারিতে তাদের নাম খোদাই হয় । 

টেস্টে ৫১টি সেঞ্চুরি হাঁকালেও কখনোই লর্ডসে সেঞ্চুরির দেখা পাননি শচীন টেন্ডুলকার। এবার সেই কীর্তিই গড়লেন ইংলিশ এই পেসার। 

লঙ্কানদের বিপক্ষে প্রথম দিনে ৭৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন অ্যাটকিনসন। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ম্যাথিউ পটস।

শুক্রবার (৩০ আগস্ট) দ্বিতীয় দিনের প্রথম সেশনেই প্যাভিলিয়নে ফেরেন পটস। আসিতা ফার্নান্ডোর বলে মিলন রথনায়েকের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২১ রান করেন তিনি।

তবে ওয়ানডে মেজাজে খেলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঠিকই তোলে নেন অ্যাটকিনসন। শেষমেশ ১৪ চার ও ৪ ছক্কায় ১১৫ বলে ১১৮ রানে থামেন তিনি। মাইলফলকে গড়া এই সেঞ্চুরি প্রয়াত গ্রাহাম থর্পের উদ্দেশে উৎসর্গ করেন অ্যাটকিনসন।

এর আগে, টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি হাঁকিয়ে স্যার অ্যালিস্টার কুককে স্পর্শ করেন জো রুট। ইংলিশদের হয়ে সর্বাধিক সেঞ্চুরিতে যুগ্মভাবে শীর্ষস্থানে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App