×

খেলা

স্বস্তি নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

স্বস্তি নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বোলারদের তোপে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে গেছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশের সামনে মাত্র ১৮৫ রানের লক্ষ্য। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক মেজাজেই খেলছেন টাইগার ওপেনার জাকির হাসান। এতে প্রথম ৬ ওভারে ৩৭ রান তুলেছে টাইগাররা। 

এর মধ্যে এক ছক্কা ও ২ চারে ২১ বলে ২৭ রানে অপরাজিত জাকির। অন্যপ্রান্তে ১৫ বলে ৮ রান করে অপরাজিত সাদমান। ফলে কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান নিয়ে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ দল। জয়ের জন্য বাংলাদেশের আরও ১৪৮ রান দরকার ।

এর আগে, ৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন সাইম আইয়ুব। অন্যপ্রান্তে তার সঙ্গে যোগ দেন শান মাসুদ। তবে তাদের জুটি বেশি দূর এগোয়নি। দলীয় ৪৫ রানে সাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ৩৫ বলে ২০ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে তাদের ৩৮ রানের জুটি।

এরপর দ্য গ্রিন ম্যান শিবিরে জোড়া আঘাত হানেন নাহিদ রানা। ৩৪ বলে ২৮ রানে শান মাসুদ এবং ১৮ বলে ১১ রান করা বাবর আজমকে প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার।

জোড়া উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ সামাল দেওয়ার আগেই ফের আঘাত হানেন নাহিদ। দলীয় ৮১ রানে ১০ বলে ২ রান করা শাকিলকে সাজঘরে ফেরান এই পেসার।

এরপর সালমান আলি আঘাকে দলীয় বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান মোহাম্মদ রিজওয়ান। মধ্যাহ্নভোজের পরও পাকিস্তানকে টেনে নিচ্ছিলেন রিজওয়ান। এতে টাইগারদের ওপর দ্য গ্রিন ম্যানদের লিডও ভারী হচ্ছিল। তবে বাংলাদেশের পথের কাঁটাকে প্যাভিলিয়নে ফেরান হাসান। ফিফটির দ্বারপ্রান্তে থাকা (৭৩ বলে ৪৩) উইকেটকিপার এই ব্যাটারকে লিটনের ক্যাচে পরিণত করেন।

পরের বলে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ আলিকে শান্তর তালুবন্দী করেন টাইগার এই পেসার। সাকিবের পর ফের আক্রমণে এসেও হ্যাটট্রিক পাননি ডানহাতি এই পেসার।

এরপর আবরারকে সাজঘরে ফেরান নাহিদ রানা। প্রথম স্লিপে নাজমুলের হাতে ক্যাচ দিয়ে ২ বলে ২ রান করে ফেরেন আবরার। 

শেষদিকে মীর হামজাকে (১০ বলে ৪) মিরাজের ক্যাচ বানিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন হাসান। হাসানের পঞ্চম উইকেটেই দ্য গ্রিন ম্যানদের দ্বিতীয় ইনিংস থেমেছে। ৪৬ দশমিক ৪ ওভারে ১৭২ রান তুলে স্বাগতিক দল।

এর আগে, প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে ২৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। লাল-সবুজের হয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেন লিটন। এ ছাড়া দ্য গ্রিন ম্যানদের হয়ে ৬ উইকেট নেন খুররম শেহজাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App