×

খেলা

৫৮ রানে ভাঙলো বাংলাদেশের ওপেনিং জুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পিএম

৫৮ রানে ভাঙলো বাংলাদেশের ওপেনিং জুটি

ছবি: সংগৃহীত

লক্ষ্য বেশি না, মাত্র ১৮৫ রানের। ছোট লক্ষ্য তাড়ায় হাত খুলে খেলছিল বাংলাদেশ। গতকাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া আগ পর্যন্ত ৭ ওভার ব্যাট করে ৪২ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। জয়ের জন্য আর দরকার ছিল ১৪৩ রান।

গতদিন যেখানে শেষ করেছিল বাংলাদেশ, সেখান থেকেই শুরু করেছে আবারও। মোহাম্মদ আলীর করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরেছেন। প্রথম ওভারে ওঠে ৫ রান। এরপর দ্বিতীয় ওভারে বাংলাদেশ তুলেছে ২ রান। 

দুই ওপেনার মিলে ১০ ওভারে রান তুলেছেন পার করেছেন ৫০ এর মার্ক। এরপরেই অবশ্য বিপত্তি।  মির হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। গুড লেংথে পড়ে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া বলটিতে লাইন মিস করেন জাকির। তাতে ভেঙেছে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি। 

ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন। সাদমান এবং শান্ত দুজনেই খেলছেন ধীরগতিতে। তবে এরমাঝে একবার জীবন পেয়েছেন সাদমান। স্লিপে ক্যাচ দিলেও ফসকেছে তা। কিন্তু কুড়িয়ে পাওয়া জীবন কাজে লাগাতে পারলেন না তিনি। মিডঅফে আলতো শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে। খুররাম পেয়েছেন নিজের প্রথম উইকেট। 

এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেট হারিয়ে ৭১ রান। ক্রিজে আছেন অধিনায়ক শান্ত। তাকে সঙ্গ দিতে নেমেছেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট জিততে এখনো দরকার ১১৪ রান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App