×

খেলা

প্রেমিকের দেওয়া আগুনে মারা গেলেন অলিম্পিক অ্যাথলেট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

প্রেমিকের দেওয়া আগুনে মারা গেলেন অলিম্পিক অ্যাথলেট

রেবেকা চেগতেগেই, ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন উগান্ডার ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেগতেগেই। অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে ৪৪তম হয়েছিলেন চেগতেগেই। তবে পেট্রল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন প্রেমিক। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। এরপর কেনিয়ার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থান ছিলেন। সেখানেই আজ মারা গেছেন এই নারী দৌড়বিদ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ৩৩ বছর বয়সী এই অ্যাথলেটকে মৃত ঘোষণা করেন মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের চিকিৎসকেরা। পরে তার মৃত্যুর খবর জানায় উগান্ডা অলিম্পিক কমিটি।

সংস্থাটির সভাপতি ডোনাল্ড রুকারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপতেগেইয়ের দুঃখজনক মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তার প্রেমিক তাকে যেভাবে আক্রমণ করেছিলেন, সেটা ছিল জঘন্য। এটি একটি কাপুরুষোচিত এবং বিবেকহীন কাজ। এর জন্য আমরা এক বড় মাপের ক্রীড়াবিদকে হারালাম। তাকে কেউ ভুলবে না।’

চেপতেগেইয়ের জন্ম ও বেড়ে ওঠা উগান্ডা। তবে প্রতিবেশী দেশ কেনিয়ায় থাকতেন তিনি। গেল ১ সেপ্টেম্বর পেট্রল ঢেলে তার শরীরে আগুন লাগিয়ে দেন প্রেমিক ডিকসন এনডিয়েমা। স্থানীয় পুলিশ জানায়, এ সময়  আগুনে পুড়ে ডিকসনও আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App