×

খেলা

জন্মদিনে মোস্তাফিজকে যে বার্তা চেন্নাইয়ের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পিএম

জন্মদিনে মোস্তাফিজকে যে বার্তা চেন্নাইয়ের

মোস্তাফিজুর রহমান

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জন্মদিন আজ (৬ সেপ্টেম্বর)। এমন শুভ দিনে টাইগার এই পেসারকে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস। ফিজকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে চেন্নাই লিখেছে, কাটারের জাদু দেখিয়ে যাও।

আইপিএলের সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন ফিজ। তবে আসরজুড়ে খেলা হয়নি তার।

বাঁ-হাতের জাদু দেখিয়ে প্রথম ম্যাচেই ম্যাচসেরা হয়েছিলেন ফিজ। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিং করেছিলেন তিনি। ৯ ম্যাচে ১৪ উইকেটে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন টাইগার এই পেসার।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App