×

খেলা

১৭ দফা দাবিতে বিসিবিতে ৬৪ জেলার ক্রিকেটাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

১৭ দফা দাবিতে বিসিবিতে ৬৪ জেলার ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেন ফারুক আহমেদ। এরপর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অনেকেই বোর্ড কার্যালয়ের সামনে আসছেন। 

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরের হোম অব ক্রিকেটে নিজেদের দাবি-দাওয়া নিয়ে হাজির হন বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। এ সময়ে নতুন পরিচালক এবং দেশবরেণ্য কোচ ও ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। পরে জেলা ক্রিকেটকে ঢেলে সাজাতে ম্যাচ ফি বৃদ্ধি করাসহ ১৭ দফা দাবি জানান তারা।

তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেরই টুর্নামেন্ট থাকতে হবে। ক্রিকেটারদের বেতন কাঠামোরও দাবি জানান তারা।

একইসঙ্গে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ক্রিকেটাররা। কোয়াব যেন সম্পূর্ণ স্বাধীনভাবে চলে, সেই নিশ্চয়তা চান ক্রিকেটাররা।


এ ছাড়া প্রত্যেক জেলায় ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ-সুবিধার পাশাপাশি ম্যাচ ফি বাড়ানোর দাবি করেন ৬৪ জেলার ক্রিকেটাররা। এ সময় পরিচালক ফাহিম তাদের ১৭ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App