×

খেলা

একযোগে ৪২ ফেডারেশনের সভাপতিকে অপসারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ এএম

একযোগে ৪২ ফেডারেশনের সভাপতিকে অপসারণ

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারার ক্ষমতাবলে এই অব্যাহতি দেয়া হয়। ছবি : সংগৃহীত

দেশের ৪২টি ক্রীড়া ফেডারেশন ও এসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারার ক্ষমতাবলে ৪২ ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের এই অব্যাহতি দেয়া হয়। দেশে ৫৫টি ফেডারেশনেও এসোসিয়েশন বিদ্যমান। এরমধ্যে দাবা, কাবাডি ও ব্রিজের তিন সভাপতিকে আগেই অব্যাহতি দেয়া হয়েছিল। তিনটি ফেডারেশন ছিল সভাপতিশূন্য (শরীরগঠন, বুত্থান ও ইয়োগা)। পাঁচটি ফেডারেশন ও এসোসিয়েশনের সভাপতিদের বহাল রাখা হয়েছে। এগুলো হলো- হকি, সাঁতার, গলফ, বিলিয়ার্ড ও কিক বক্সিং। নাজমুল হাসান পদত্যাগ করায় নতুন সভাপতি ফারুক আহমেদকে পেয়েছে ক্রিকেট বোর্ড। ২৬শে অক্টোবর নির্বাচনের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

অব্যাহতি দেয়া ৪২টি ক্রীড়া ফেডারেশনের সভাপতিরা হলেন, শুটিংয়ের লে. জেনারেল (অব.) আতাউল হাকিম সারওয়ার হাসান, ব্যাডমিন্টনের ড. আবদুল মালেক, হ্যান্ডবলের একেএম নুরুল ফজল বুলবুল, জুডোর ফয়জুর রহমান বাদল, কারাতের ড. মোজাম্মেল হক খান, তায়কোয়ান্দো কাজী মোর্শেদ হোসেন, টেবিল টেনিসের মেজবাহ উদ্দিন, জিমন্যাস্টিকস শেখ বশির আহমেদ মামুন, বাস্কেটবলের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আরচারির লে. জেনারেল (অব.) মঈনুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থা বেগম মাহাবুব আরা গিনি, বক্সিংয়ের মেজর জেনারেল একেএম আমিনুল হক, বধির ক্রীড়া ফেডারেশনের আবদুল করিম, বাশাআপের শেখ মো. মারুফ হাসান, রাগবির শফিউল ইসলাম মহিউদ্দিন, ফেন্সিংয়ের এম শোয়েব চৌধুরী, বেসবল সফট বলের আলহাজ মো. সোলায়মান।

আরো পড়ুন : ১৫২ কিমি গতিতে বল করা নিয়ে যা বললেন নাহিদ

এছাড়াও প্যারালিম্পিক কমিটির ভেলরী এ টেলর, সার্ফিংয়ের কাজী ফিরোজ রশীদ, মাউন্টেরিয়ারিংয়ের মিজানুর রহমান মানু, চুক বলের আ জ ম নাছির উদ্দিন, সেপাক টাকরোর সাইদুর রহমান, জুজুৎসুর গোলাম ফারুক খন্দকার, প্যারা আরচারির কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, ভারোত্তোলনের মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, উশুর ড. আবদুস সোবহান গোলাপ, ক্যারমের জুনাইদ আহমেদ পলক, সাইক্লিংয়ের কবির বিন আনোয়ার, টেনিসের খালিদ মাহমুদ চৌধুরী, কুস্তির শাজাহান খান, রোলার স্কেটিংয়ের আবুল কালাম আজাদ, কান্ট্র্রি গেমসের ড. সাইখ সিরাজ, থ্রো বলের জহিরুল ইসলাম ভূঁইয়া, ভলিবলের আতিকুল ইসলাম, স্কোয়াশ র‌্যাকেটসের মো. ফারুক খান, রোয়িংয়ের এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, আন্তর্জাতিক তায়কোয়ান্দোর বিএম মোজাম্মেল হক, ঘুড়ির ড. মোহাম্মদ জাফর ইকবাল, অ্যাথলেটিকসের তোফাজ্জল হোসেন মিয়া, খিউকুশিন কারাতের ডা. দীপু মনি, খোখোর শাহ কামাল, মার্শাল আর্ট কনফেডারেশনের হাসানুল হক ইনু। দাবার বেনজির আহমেদ, কাবাডির চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ব্রিজের জাহাঙ্গীর আলমকে আগেই অব্যাহতি দেয়া হয়েছিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App