×

খেলা

টেস্টে ডাক পাওয়া নিয়ে যা বললেন জাকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

টেস্টে ডাক পাওয়া নিয়ে যা বললেন জাকের

জাকের আলি অনিক, ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত কেবল টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলেছেন জাকের আলি অনিক। এবার প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও ডাক পেয়েছেন তিনি। দলে তার অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছিল। পরে সেই ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জাকের আলি নিজেও তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাকের বলেন, ‘অবশ্যই খুব ভালো একটা অনুভূতি। সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেজন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। আমি ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওরকম প্রক্রিয়াতেই আগাই।’

উইকেটকিপার এই ব্যাটার বলেন, ‘স্কোয়াডে নির্বাচিত যেহেতু হয়েছি, উনারা (নির্বাচকরা) প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স করা। তাদেরকে (ভারতীয় বোলার) নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা যারা খেলবে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। এটা ঠিক যে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।’

জাকের আরও বলেন, ‘আমি কিছুদিন আগেও বললাম, আমরা (পাকিস্তানের বিপক্ষে) যে দুটা ম্যাচ জিতলাম, আধিপত্য দেখিয়ে জিতে আসা, এটা তো অবশ্যই কালচার বদলানোর একটা আভাস। আর হ্যাঁ, দলে সুযোগ পেয়ে ভালো লাগছে। চেষ্টা করব, সেরাটা দেওয়ার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App