×

খেলা

১০৪ রানের বড় জয় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

১০৪ রানের বড় জয় বাংলাদেশের

ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পি সারা ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রানের বড় সংগ্রহ পায় লাল-সবুজেরা। জবাবে মাত্র ৬০ রানে থামে স্বাগতিক মেয়েরা। এতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশের মেয়েরা।

টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ব্যক্তিগত ৯ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার দিলারা।

দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮০ রানের বড় জুটি গড়েন সাথি রানি ও সুবহানা মুস্তারি। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তারা। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেন সাথি। অন্যদিকে মুস্তারির ব্যাট থেকে ৩৯ বলে ৩৯ রান আসে। এরপর ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেন নিগার সুলতানা জ্যোতি।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন মাল্কি মাদারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। কেবল দুই ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮) দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। শেষমেশ ১৬ দশমিক ৪ ওভারেই থামে লঙ্কানদের ইনিংস। 

লাল-সবুজের বোলারদের মধ্যে অধিনায়ক রাবেয়া খান ২ দশমিক ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। এ ছাড়া সুলতানা ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App