ওয়ানডেতে ইংল্যান্ডের নতুন অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
হ্যারি ব্রুক
বৃষ্টিতে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির একটি বলও মাঠে গড়ায়নি। ফলে ১-১ সমতায় সিরিজটির নিষ্পত্তি হয়। দুই দলের সামনে এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় সেই সিরিজে হ্যারি ব্রুক ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন। নিয়মিত অধিনায়ক জস বাটলার চোট থেকে সেরে না ওঠায় তার নেতৃত্বে খেলবে ইংলিশরা। এবারই প্রথমবার ব্রুককে ইংলিশদের নেতৃত্বে দেখা যাবে।
এদিকে বাটলারের চোটে লিয়াম লিভিংস্টোনের কপাল খুলেছে। লিভিংস্টোনকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ড। অন্যদিকে চোটসমস্যা থাকায় পেসার জশ হালও ওয়ানডে দলে থাকছেন না।
ব্রুকের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। সিরিজের বাকি চারটি ম্যাচ ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর গড়াবে।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, অলি স্টোন, রিস টপলি, জন টার্নার।
