×

খেলা

চেন্নাই টেস্ট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: বিসিবি

প্রায় ৬ মাস পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামছে ভারত। অন্যদিকে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বেশ উজ্জীবিত বাংলাদেশ। এবার টিম ইন্ডিয়ার বিপক্ষেও অধরা জয়ের অপেক্ষায় টাইগাররা।

ভারতের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে জয়খরা কাটাতে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

টস জিতে শান্ত বলেছেন, কন্ডিশন কাজে লাগিয়ে উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান তিনি।

পাকিস্তান সফরে সর্বশেষ টেস্টের মতো এই টেস্টেও তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার খেলাবে টাইগার টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিন পেসার ও দুই স্পিনার খেলাবে টিম ইন্ডিয়া।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App