×

খেলা

৩৭৬ রানে থামল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ এএম

৩৭৬ রানে থামল ভারত

বাংলাদেশ-ভারত ম্যাচ, ছবি: বিসিসিআই

চেন্নাই টেস্টে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে দলীয় স্কোরশিটে ৩৭ রান যোগ হতেই বাকি ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিক দল। এর মধ্যে একাই ৩ উইকেট নেন তাসকিন। বাকি এক উইকেট নিজের ঝুলিতে পুরে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার নেন হাসান। এতে ৯১ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রানে থামে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) চালকের আসনে থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। তবে দলীয় স্কোরশিটে ৪ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন জাদেজা। তাসকিনের খাটো লেংথের ডেলিভারিতে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল লিটনের গ্লাভসে জমা পড়লে ভাঙে তাদের ১৯৯ রানের জুটি।

এরপর অভিষিক্ত আকাশকে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন। ৮৯তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে আকাশে তোলেন এই পেসার। শান্তর মুঠোবন্দি হওয়ার আগে ১৭ রানের ইনিংস সাজান আকাশ।

দিনের তৃতীয় উইকেটও নিজের করে নেন তাসকিন। তার অফ-স্ট্যাম্পের বাইরের বলে মিড-অফে ধরা পড়েন অশ্বিন। প্যাভিলিয়নে ফেরার আগে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন এই বোলিং অলরাউন্ডার।

টিম ইন্ডিয়ার শেষ উইকেটটি নিজের ঝুলিতে পুরে ব্যাক টু ব্যাক ফাইফার নেন হাসান। তার অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন বুমরাহ। 

এর আগে, পিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এবার প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট পেলেন হাসান।

এর আগে, প্রথম দিনে দলীয় ১৪ রানেই রোহিতকে (৬) সাজঘরে ফেরান হাসান। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় ম্যান ইন ব্লুরা। রানের খাতা খোলার আগেই গিল এবং দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই কোহলিকে ফেরান হাসান। এরপর পান্থকে (৩৯) নিজের চতুর্থ শিকার বানান এই পেসার।

অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন জয়সওয়াল। তবে হাফ-সেঞ্চুরির পর এই ওপেনার (৫৬) ফিরলে লোকেশ রাহুলও (১৬) বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি।

সপ্তম উইকেট জুটিতে দলীয় বিপর্যয় সামাল দেন অশ্বিন ও জাদেজা। মারমুখী ব্যাটিংয়ে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন অশ্বিন। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করে টিম ইন্ডিয়া। অশ্বিন ১০২ ও জাদেজা ৮৬ রানে অপরাজিত থাকেন।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App