জমে উঠেছে গল টেস্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
গলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে গতকাল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আগের দিনের ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন শুরু করা আর মাত্র ৯৫ রান যোগ করেই ৩৪০ রানে গুটিয়ে যায়। ৩৫ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে করুনারতেœ ও চান্ডিমালের জোড়া অর্ধশতকে ৪ উইকেটে ২৩৭ রান নিয়ে দিন শেষ করেছে লঙ্কানরা। লিড ২০২ রানের। গলে তাই রোমাঞ্চকর টেস্ট ম্যাচের আভাস দিচ্ছে দুদল। টেস্ট চ্যাম্পিয়নশিপের যথাক্রমে তিন ও পাঁচ নম্বরে থাকা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার ফাইনালের আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরির সুবাদে ৩০৫ রান সংগ্রহ করেছিল লঙ্কানরা।
গলে ম্যাচের তৃতীয় দিনে গতকাল ৩৫ রানের পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে স্বাগতিক ওপেনার পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরান আগের ইনিংসের পাঁচ উইকেট তুলে নেয়া ও’রউর্ক। নিশাঙ্কার ব্যাট থেকে আসে ২ রান। এরপর দিনেশ চান্ডিমালকে নিয়ে জুটি গড়ে তোলেন ওপেনার করুনারতেœ। দুজনেই তুলে নেন অর্ধশতক। ১৪৭ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেলেও পরপর দুই ওভারে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। প্রথমে এজাজ প্যাটেলের বলে বোল্ড হন করুনারত্মে। ১২৭ বলে ৬ চারে তিনি করেন ৮৩ রান। ও’রউর্কের পরের ওভারেই ফিরে যান ৬১ রানে ক্রিজে থাকা চান্ডিমালও। এরপর আগের ইনিসের সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিসের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক ম্যাথিউস। কিন্তু ব্যক্তিগত ১১ রানের মাথায় তিনিও ও’রউর্কের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর অধিনায়ক সিলভার সঙ্গে দেখেশুনে রানের খাতা চালু রাখেন ম্যাথিউস। এর আগে দিনের প্রথম সেশনের শুরুতেই টম ব্লান্ডেলকে হারায় কিউইরা। প্রবাথ জয়াসুরিয়ার বলে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৮৫ বলে ২৫ রান। ব্লান্ডেলের বিদায়ের পর গেøন ফিলিপসকে নিয়ে দলের হাল ধরেন ড্যারেল মিচেল। কিন্তু ব্যক্তিগত ৫৭ রানের মাথায় রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেলে বড় ধাক্কা খায় কিউইরা। সেই ধাক্কা থেকে উঠে দাঁড়াতে পারেনি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে কোণঠাসা হয়ে পড়ে কিউইরা।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে দ্রুতগতিতে রান তুলে দলকে লিড এনে দেন ফিলিপস। ৪৮ বলে ৭ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ৪৯ রানে। অপরপ্রান্তে স্যান্টনার, সাউদিরা দ্রুত ফিরে না গেলে লিড আরো বড় হতে পারত। শেষ ব্যাটার হিসেবে ও’রউর্ক ফিরে গেলে ৩৪০ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ওপেনার টম লাথাম দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন। লঙ্কানদের হয়ে প্রবাথ জয়াসুরিয়া সর্বোচ্চ ৪টি উইকেট নেন। রামেশ মেন্ডিস ৩টি ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা দুটি উইকেট পান। এর আগের দিন টম লাথাম ও উইলিয়ামসনের জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথেই ছুটছিল কিউইরা। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে তা সম্ভব হয়নি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই দুদলেরই। দুই ম্যাচ সিরিজের টেস্ট সিরিজের মাধ্যমেই দুদলের ফাইনালে খেলা বা না খেলা অনেকটা নির্ভর করছে। সিরিজের দ্বিতীয় টেস্টটিও অনুষ্ঠিত হবে গলে, আগামী ২৬ সেপ্টেম্বর।
