×

খেলা

সাকিবকে নিয়ে সুখবর দিলেন হাথুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

সাকিবকে নিয়ে সুখবর দিলেন হাথুরু

সাকিব-হাথুরু

চোখের সমস্যায় সবশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই সংগ্রাম করছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টেও তার অসহায়ত্বের দেখা মিলেছে। বল হাতে দুই ইনিংস মিলিয়ে কোন উইকেটের দেখা পাননি। তার আঙুলের চোট নিয়েও প্রশ্ন উঠেছে। যে কারণে চেন্নাই টেস্টে ঠিকঠাক বোলিং করতে পারেননি তিনি। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিবের সার্ভিস পাওয়া নিয়েও শঙ্কা জেগেছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) কানপুরে সাকিবের সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই।’

লঙ্কান এই কোচ বলেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’

সাকিবের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App