×

খেলা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শান্ত-হাসানের উন্নতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শান্ত-হাসানের উন্নতি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর সুবাদে বেশিরভাগ টাইগার ক্রিকেটারই টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। তবে ব্যতিক্রম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদরা এগিয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাট হাতে ব্যর্থতার কারণে মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস পিছিয়েছেন। অফফর্মে থাকা সাকিব আল হাসানও পিছিয়েছেন।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন শান্ত। এর সুবাদে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন তিনি। এ ছাড়া দুই ইনিংসে ৩২ ও ২৫ রান করে এক ধাপ (৪৩) এগিয়েছেন সাকিব। 

এদিকে পাকিস্তান সিরিজে ফর্মে থাকা লিটন চেন্নাইয়ে হতাশ করেন। এর ফলে ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন তিনি। মুশফিকুর রহিম ৬ ধাপ পিছিয়ে বর্তমানে ২৩ নম্বরে আছেন। আর মুমিনুল হক ১১ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে নেমে গেছেন।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App