×

খেলা

কানপুরে ফের বৃষ্টি, মধ্যাহ্ন বিরতিতে দুই দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ পিএম

কানপুরে ফের বৃষ্টি, মধ্যাহ্ন বিরতিতে দুই দল

ছবি: সংগৃহীত

কানপুর টেস্টের প্রথম সেশনে প্রথম আধা ঘণ্টায় বেশ সাবধানী ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ও জাকির। এরপর টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন আকাশ দীপ। টাইগার দুই ওপেনারকে প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে চাপ সামালে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে সফরকারীরা।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন জাকির। এরপর ৩ রান ব্যবধানে দলীয় ২৯ রানে সাদমানকেও হারায় শান্তর দল।

২৪ বল মোকাবিলায় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন জাকির। আকাশ দীপে রাউন্ড দ্য উইকেট ডেলিভারিতে তৃতীয় স্লিপে তার ক্যাচ নেন জয়সওয়াল। শুরুতে ক্যাচটি স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পরে টিভি রিপ্লেতে বোঝা গেছে, বৈধভাবেই জয়সওয়াল ক্যাচটি নেন।

তার বিদায়ের পর ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন সাদমান। আকাশ দীপে রাউন্ড দ্য উইকেটের ফাঁদেই পড়েন। সামনের পায়ে বল লাগলেও একটু লাফিয়ে উঠেছিলেন বাঁহাতি ওপেনার। তবে আকাশের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। পরে তৃতীয় আম্পায়ারের রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান অনফিল্ড আম্পায়ার।

এরপর মুমিনুলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শান্ত। শেষমেশ প্রথম ইনিংসে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল ১৭ ও নাজমুল ২৮ রানে অপরাজিত।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App