×

খেলা

গোলরক্ষকের হাস্যকর ভুলে বিদায় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ এএম

গোলরক্ষকের হাস্যকর ভুলে বিদায় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ১-৪ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই হারের পর আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-ভুটানের শেষ ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।

ল্যাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ১-৩ গোল ব্যবধানে পিছিয়ে পড়ে সফরকারীরা। তবে গোলরক্ষকের হাস্যকর এক ভুলে দ্বিতীয় গোলটি উপহার পায় স্বাগতিক দল। বক্সে গোলরক্ষকের উদ্দেশে বল বাড়িয়েছিলেন বাংলাদেশের ডিফেন্ডার। তবে ঠিকমত তা রিসিভ করতে পারেননি গোলরক্ষক মাহিন। পরে পায়ের ফাঁক দিয়ে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ভিয়েতনামের ফরোয়ার্ড। 

এর আগে, ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে বাংলাদেশের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন পিয়াস আহমেদ। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা আরেকটি গোল করলে শেষপর্যন্ত ১-৪ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে, সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরে এই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে দুইবার লিড নিলেও শেষমেশ সমতায় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App